নগরীর শেরশাহ কলোনী মিনার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ শেরশাহ সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের আমির হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ মামুন ও জাহাঙ্গীর ।
উক্ত ইফতার ও দোয়ার প্রোগ্রামের প্রধান অতিথি বলেন: সিয়াম-সাধনা ও ইসলামে সিয়ামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ,
রোজার উল্লেখযোগ্য ফজিলতসমূহ:
পাপ মোচন: পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়।
আল্লাহর বিশেষ প্রতিদান: রোজা সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ এর পুরস্কার নিজ হাতে দেবেন।
কুরআন নাজিলের মাস: পবিত্র কুরআন রমজান মাসে নাজিল হয়েছে, যা এই মাসের গুরুত্ব বাড়ায়।
তাকওয়া বৃদ্ধি: রোজার মাধ্যমে মানুষের কুপ্রবৃত্তি দূর হয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে ঈমান মজবুত করে।
স্বাস্থ্য উপকারিতা: এটি ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
উক্ত ওয়ার্ডের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল হুদা বলেন– রোজা অর্থাৎ সিয়াম ঈমানদার ব্যাক্তির জন্য অন্যতম পরিক্ষা এবং রোজার প্রধান ফজিলত হলো এটি মুমিনের আত্মশুদ্ধি, পাপ মোচন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম।