• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
নির্বাহী সম্পাদক হলেন মোঃ আব্দুল মালেক সুমন বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ আইসক্রিম ব্যবসার আড়ালে ইয়াবার চেয়ে ৫০ গুণ ক্ষতিকর মাদক ও ক্রিস্টাল মেথ ইয়াবা ‘আইস’ তৈরী করছেন জামাল ও নোমান বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক চট্টগ্রামের রাশমনি ঘাট নিঝুম পার্কে এক মালিকের বিরুদ্ধে তিন মালিক কে হয়রানির অভিযোগ। পতেঙ্গা মাইজপাড়ায়  অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই সনদহীন তেলের গোডাউনে অভিযান, জব্দ হাজার লিটার ভোজ্যতেল সাংবাদিক উন্নয়ন পরিষদ ( JDC ) র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন।

বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জেলার স্বরূপকাঠী থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান,চট্টগ্রামের সাংবাদিক পরিচয়দানকারী আকলম গ্রামের একটি মাঠের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে তার বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেড থানায় ডিবির ক্যাশিয়ার পরিচয় চাঁদাবাজির অভিযোগে

একটি মামলাও রয়েছে। অন্যদিকে ইয়াবা সহ গ্রেফতার হওয়া আসামিরা
হলেন- বরিশালের ঝালকাঠী থানার রমজানকাঠী গ্রামের শাহজাহান সরদারের ছেলে সোহাগ সরদার ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ইব্রাহিম হোসেন মুন্না।

ওসি বলেন, ২০২১ সালে গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ৭১ বাংলা অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দেন।

“এ সময় পুলিশ সোহাগের কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার করে। তাদের কাছ একটি বড় ভিডিও ক্যামেরা, ৭১ বাংলার স্টিকার লাগানো বুম, মাইক্রোফোন ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।”

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো তারা চট্টগ্রাম থেকে স্বরূপকাঠীর নেছারাবাদে নিয়ে এসেছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদলা দায়ের করে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।বর্তমানে জামিনে বেরিয়ে এসে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সেই সোহাগ সর্দার চট্টগ্রামে এসে নিজেকে সাংবাদিক পরিচয়ে চট্টগ্রামের ফুটপাতে ব্যাপক চাঁদাবাজি শুরু করেছে বর্তমানে। সম্প্রতি ইপিজেড থানা দিন বেশপিং সেন্টারে গাড়ি পার্কিং এলাকায় ফুটপাতে দোকানিদের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় চাঁদা দাবি করেন। এসময় দোকানিরা তাকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সোহাগ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পত্রিকায় ভিডিও সংবাদ প্রকাশ করার হুমকি প্রদর্শন করে। অভিযোগ উঠেছে সোহাগ সদ্দারের বিরুদ্ধে সে চট্টগ্রামের ইপিজেড এলাকায় দীর্ঘদিন যাবত ঝনক প্লাজার অপজিটে একটি মার্কেটে চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কর্মকান্ড নারী দেহ ব্যবসার সাথে জড়িত থেকে পাঁচই আগস্ট এর পর চট্টগ্রাম থেকে পালিয়ে গেলেও।

পুনরায় সেই চট্টগ্রামে এসে নিজেকে জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করা সহ অনৈতিক ব্যবসার সাথে জড়িত থেকে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে অপরাধ প্রবণতা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধেপত্রপত্রিকায় টেলিভিশনে সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে চট্টগ্রাম শহরে এসে চাঁদাবাজি করার মত তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ভুয়া সাংবাদিক চাঁদাবাজ সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা