মো: ওমর ফারুখ:- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও অভিযানের কারণে ইয়াবার বিকল্প মাদক আবিষ্কার করেছে চট্টগ্রাম মধ্যম পতেঙ্গা মাইজ পাড়ার এইচ আর ফুড পার্ক আইসক্রিম কারখানার মালিক আইসক্রিম জামাল তার সহযোগী ম্যানেজার নোমান, বাজারে ঢুকেছে নতুন ভয়ংকর মাদক আইস বা ক্রিস্টাল মেথ। ইয়াবার চেয়েও ৫০ গুণ বেশি ক্ষতি হয় আইসে। এর দামও বেশি, মৃত্যুর ঝুঁকিও বেশি।
আসক্তদের যৌনক্ষমতা, কিডনি, লিভারসহ অঙ্গ-প্রতঙ্গ নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। তারা বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে ওঠে। স্বভাব হয়ে যায় হিংস্র। হত্যাসহ যেকোনো অপরাধ করতে তারা দ্বিধা করে না।
সমাজে চরম নিষ্ঠুরতা-নির্মমতা আশঙ্কাজনক হারে বাড়ছে। বন্দরনগরী চট্টগ্রাম পর্যটন এলাকা পতেঙ্গায় ঘুরতে আসা পর্যটকদের তরুণ সমাজকে দ্রুত গ্রাস করে ফেলছে আইসক্রিস জামালের সেই আইস সর্বনাশা মাদক। তাই ভয়ংকর এই মাদক নির্মূলে এখনই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইয়াবার বিকল্প হিসেবে বাজারে খাট বা এনপিএসের পর আবির্ভাব ঘটল আইস বা ক্রিস্টাল মেথ নামক নতুন এই মাদকের।
বিশেষজ্ঞরা আরো জানান, ‘আইস’ লবণের মতো দানাদারজাতীয় মাদক। দেখতে কখনো চিনির মতো, কখনো মিছরির মতো। আইস উচ্চমাত্রার মাদক, যা সেবনের পর মানবদেহে দ্রুত উত্তেজনার সৃষ্টি করে। এই মাদক সেবনের পর মস্তিষ্ক বিকৃতিতে মৃত্যু হতে পারে। তাছাড়া অনিদ্রা, অতিরিক্ত উত্তেজনা, স্মৃতিভ্রম ও হূদেরাগকে বেগবান করেছেন আইসক্রিম জামালের আইসক্রিম কারখানার আড়ালে গোপনে কারখানার পিছনে তৈরী হচ্ছে সেই আইস মাদক, যা দিন দুপরে বা রাতের আঁধারে তৈরি হতে দেখা হয়ে গেছে, এই আইস মাদক তৈরী৷ করার সময় চট্টগ্রাম কাঠগড় মধ্যম পতেঙ্গা মাজির পাড়া জামালের আইসক্রিম কারখানায় যখন এই আইস মাদক তৈরি হয় তখন কারখানার সামনের প্রধান ফটক দরজা বন্ধ অবস্থায় তালা ঝুলতে দেখা যায।
এই মাদক সয়লাব হলে ইয়াবার চেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়বে চট্টগ্রাম কাঠগড় পতেঙ্গা পর্যটন এলাকার পর্যটকরা এবং তরুণ সমাজ। স্ক্যানিংয়ে ধরা পড়ছে না আইস। এই মাদক শরীরে প্রবেশ করলে আর ছাড়ে না বলে অভিমত দেন বিশেষজ্ঞরা। জানা গেছে, আইস নিয়ে চরম বিপাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কারণ এটি শনাক্ত করা কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নতুন মাদক হিসেবে আবির্ভূত হয় ক্রিস্টাল মেথ বা আইস। এরপরই নড়েচড়ে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বর্তমানে এই বিষাক্ত ক্রিস্টাল মেথ বা আইস
তৈরী হচ্ছে চট্টগ্রাম কাঠগড় এলাকার মধ্যম পতেঙ্গা মাইজ পাড়া এইচ আর ফুড পার্ক আইসক্রিম কারখানার ভিতরে সামনের দরজায় তালা ঝুলিয়ে জামাল ও তার সহযোগী নোমান সহ এই মাদক তৈরী করছে।
চট্টগ্রাম কাঠগড় পতেঙ্গা পর্যটন এলাকায় আগত শিক্ষিত পর্যটক পর্যটকরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন আইসক্রিম কারখানার মালিক ও তার সহযোগী জামাল এবং নোমান কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।
অন্যথায় চট্টগ্রাম কাঠগড় পতেঙ্গা পর্যটন এলাকার পর্যটক শিশু কিশোর সমাজের মানুষ ধ্বংসের পথে ধাবিত হবে বলে মনে করেন।