• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
নির্বাহী সম্পাদক হলেন মোঃ আব্দুল মালেক সুমন বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ আইসক্রিম ব্যবসার আড়ালে ইয়াবার চেয়ে ৫০ গুণ ক্ষতিকর মাদক ও ক্রিস্টাল মেথ ইয়াবা ‘আইস’ তৈরী করছেন জামাল ও নোমান বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক চট্টগ্রামের রাশমনি ঘাট নিঝুম পার্কে এক মালিকের বিরুদ্ধে তিন মালিক কে হয়রানির অভিযোগ। পতেঙ্গা মাইজপাড়ায়  অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই সনদহীন তেলের গোডাউনে অভিযান, জব্দ হাজার লিটার ভোজ্যতেল সাংবাদিক উন্নয়ন পরিষদ ( JDC ) র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

‎চট্টগ্রাম পতেঙ্গায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিককে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরী পতেঙ্গা মডেল  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা রেখা চৌধুরী দৈনিক আলোচিত প্রতিদিনের বার্তা সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন।

‎এরই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রামের মধ্যম পতেঙ্গা মাইজ পাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে এইচ আর ফুড পার্ক আইসক্রীম  ক্যামিকেল মিশ্রিত আইসক্রিম তৈরী করে কনজিউমার কে ঠকিয়ে যাচ্ছে জামাল নামের এক কালোবাজারির বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত  এইচ আর ফুড পার্ক আইসক্রীম তৈরীর কারখানার মালিক জামাল উদ্দীন ক্ষুব্ধ হয়ে ওঠে।

‎অভিযোগ রয়েছে, এরপর থেকেই একটি জামাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মোবাইলে হুমকি প্রদান করে যাচ্ছে। এবং তাকে নিয়ে অপপ্রচার চালায় বিভিন্ন প্রকার  হুমকি দিতে থাকে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় বাদী ও বাদীর আরো চার জন সহকর্মী রেবেকা সুলতানা রেখা চৌধুরী, এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন বিপ্লব, সোহেল আমিন, সহ পেশাগত দায়িত্ব পালনের জন্য যখন কাঠগড় মোড়ে অবস্থান করে বিবাদী জামাল উদ্দীন সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে  চার জন গণমাধ্যম কর্মীদেরকে বলেন আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার না করিলে সাংবাদিকদের হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি পতেঙ্গা মডেল থানায় জিডি দায়ের করেন।

সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন বিপ্লব, সোহেল আমিন বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অভিযুক্ত জামাল আমাদের ওপর ক্ষিপ্ত। জামাল আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জামাল বলেন, সাংবাদিক এস এম মিজান, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে আমি সংবাদ প্রত্যাহার করতে বলেছি। প্রত্যাহার না করলে আমি আমার ব্যবস্তা নিবো বলেছি সেটা যদি হুমকি মনে করেন আমার কিছু করার নাই। 

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎বাংলাদেশ সহ চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা জানান দোষীদের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দ্রুত মানববন্ধনের ডাক দেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা