মোঃ শহিদুল ইসলাম শহীদঃসারাদেশের মতো সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গায়েবানা জানাযা দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ী প্রাণ কেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট গোল চত্বর মোড়ে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে গতকাল৩০ডিসেম্বর২০২৫ মঙ্গলবার ভোর ছয়টার দিকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সম্প্রচারিত হওয়ার পর থেকে সারা দেশে শোকের ছায়া নেমে আসে
৩১ ডিসেম্বর ২৫, বুধবার জোহরের নামাজের পর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিওতে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন সাতকানিয়া মডেল মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, এসময় জামায়াত বিএনপি এলডিপিসহ বিভিন্ন নেতা কর্মীসহ সকল স্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।