আজ ৪ এপ্রিল ২০২৬ ইং। এই শুভ দিনের ১৯৬৪ ইংরেজি সালে পিতা মরহুম সিরাজুল হক সিকদার ও মরহুমা মাতা বেগম সামশুন্নাহারের ঘরকে আলোকিত করেন আমাদের ” সাংবাদিক উন্নয়ন পরিষদ ” এর বিভাগীয় কমিটির সহ সভাপতি জনাব এস,ইউ,এম,ইলিয়াস সিকদার। এস ইউ এম এলিয়াস সিকদার জীবনের প্রথম আরবী শিক্ষা গ্রহন করেন পুরানগড় নতুন জামে মসজিদের খতিব ছদাহার জনাব মৌলানা নুরুল আমিন সিকাদেরর কাছে, প্রাথমিক জীবনে লেখা পড়া শুরু করেন পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,মাধ্যমিক জীবনের লেখাপড়া – শের ই বাংলা উচ্চ বিদ্যালয়।, কলেজ জীবন সাতকানিয়া সরকারী কলেজ। লেখাপড়া শেষে বেশির ভাগ সময় নিজেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রেখেছেন। তিনি “দৈনিক নতুন বাংলাদেশ ও সাপ্তাহিক আবির্ভাব ” পত্রিকায় প্রথম সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে দৈনিক সকাল বাংলাতে কাজ করেন পাশাপাশি জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন, বাংলাদেশ সকাল ” এর মত প্রশংসিত দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসাবে দায়িত্বে নিয়োজিত আছেন। আমরা সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উনার শুভ জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যৎ সফলতা কামনা করছি।
শুভেচ্ছেন্তে – সাংবাদিক উন্নয়ন পরিষদ ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন