• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
নির্বাহী সম্পাদক হলেন মোঃ আব্দুল মালেক সুমন বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ আইসক্রিম ব্যবসার আড়ালে ইয়াবার চেয়ে ৫০ গুণ ক্ষতিকর মাদক ও ক্রিস্টাল মেথ ইয়াবা ‘আইস’ তৈরী করছেন জামাল ও নোমান বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক চট্টগ্রামের রাশমনি ঘাট নিঝুম পার্কে এক মালিকের বিরুদ্ধে তিন মালিক কে হয়রানির অভিযোগ। পতেঙ্গা মাইজপাড়ায়  অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই সনদহীন তেলের গোডাউনে অভিযান, জব্দ হাজার লিটার ভোজ্যতেল সাংবাদিক উন্নয়ন পরিষদ ( JDC ) র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন।

যশোরে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক গ্রেপ্তার, কোটি টাকার ডায়মন্ড জব্দ

জাহাঙ্গীর আলম / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

যশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিকেলে যশোর বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নতুনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মহাসড়কে সন্দেহজনকভাবে অবস্থানকালে সুজাউদ্দিনকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড, বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডায়মন্ড ও মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
বিজিবি জানায়, আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ডায়মন্ডগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এর আগে তিনি একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন।
এ ঘটনায় সুজাউদ্দিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা