সাংবাদিক উন্নয়ন পরিষদের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার
সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ, সোমবার, ২৬ রমজান, চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু এ আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান (ম.জি.আ) । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর, লেখক ও গবেষক মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি গ্রুপ অব কোম্পানির জিএম এম এ সবুর, সাদা কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ, সাংবাদিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক কেন্দ্রীয় ও পরিচালক সোহাগ হোসেন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, কক্সবাজার জেলা শাখার সভাপতি জাহেদুল ইসলাম, চট্টগ্রাম জেলার আহবায়ক এম আর তাওহিদ, সদস্য সচিব সাইফুর রহমান, বাঁশখালী উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, স্বাধীন সংবাদ পত্রিকার সহসম্পাদক নুরুল আবসার তৌহিদ, চট্টগ্রাম মহানগর সহসভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ তুষার।
দেড় শতাধিক সাংবাদিকের মিলনমেলার এই মহতি আয়োজনে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের এক্টিভ সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় আগত সকল অতিথি ও সাংবাদিকেরা আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়ানোসহ নানা অভিমত ব্যক্ত করে। ব্যতিক্রমী এই ধারা অব্যাহত রাখতে সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর প্রতি অনুরোধ জানান।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, আনন্দঘন এই মুহূর্তই প্রমাণ দিচ্ছে সাংবাদিক উন্নয়ন পরিষদ একদিন অনেকদূর এগিয়ে যাবে।