• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
নির্বাহী সম্পাদক হলেন মোঃ আব্দুল মালেক সুমন বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ আইসক্রিম ব্যবসার আড়ালে ইয়াবার চেয়ে ৫০ গুণ ক্ষতিকর মাদক ও ক্রিস্টাল মেথ ইয়াবা ‘আইস’ তৈরী করছেন জামাল ও নোমান বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক চট্টগ্রামের রাশমনি ঘাট নিঝুম পার্কে এক মালিকের বিরুদ্ধে তিন মালিক কে হয়রানির অভিযোগ। পতেঙ্গা মাইজপাড়ায়  অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই সনদহীন তেলের গোডাউনে অভিযান, জব্দ হাজার লিটার ভোজ্যতেল সাংবাদিক উন্নয়ন পরিষদ ( JDC ) র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন।

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত 

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

 মীরসরাই প্রতিনিধি: কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সদস্য সদস্য (এমপি) নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও সমর্থকরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মঙ্গলবার সকালে একটি ব্যবসায়ীক কাজে কুমিল্লা যান সংসদ সদস্য নুরুল আমিন। সেখান থেকে ফেরার পথে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান।

তিনি আরো জানান, আমরা ওনাকে প্রথমে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নেই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছি।

বারইয়ারহাট পৌর সদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পেয়েছেন।

বর্তমানে তিনি এপেলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা