• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
নির্বাহী সম্পাদক হলেন মোঃ আব্দুল মালেক সুমন তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ আইসক্রিম ব্যবসার আড়ালে ইয়াবার চেয়ে ৫০ গুণ ক্ষতিকর মাদক ও ক্রিস্টাল মেথ ইয়াবা ‘আইস’ তৈরী করছেন জামাল ও নোমান বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক চট্টগ্রামের রাশমনি ঘাট নিঝুম পার্কে এক মালিকের বিরুদ্ধে তিন মালিক কে হয়রানির অভিযোগ। পতেঙ্গা মাইজপাড়ায়  অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই সনদহীন তেলের গোডাউনে অভিযান, জব্দ হাজার লিটার ভোজ্যতেল

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

হারুন আর রশিদ তালা(সাতক্ষীরা) প্রতিনিধি :- সাতক্ষীরার তালায় বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রীতি ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

যুবনেতা আব্দুল করিমের উদ্যোগে আয়োজিত খেলায় মুখোমুখি হয় আটারই ঢালী দল ও খলিলনগর ঢালী দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজ এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মণ্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হান্নান, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক আব্দুল করিম বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নববর্ষের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা