• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
নির্বাহী সম্পাদক হলেন মোঃ আব্দুল মালেক সুমন বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ আইসক্রিম ব্যবসার আড়ালে ইয়াবার চেয়ে ৫০ গুণ ক্ষতিকর মাদক ও ক্রিস্টাল মেথ ইয়াবা ‘আইস’ তৈরী করছেন জামাল ও নোমান বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় জিডি বরিশালের পিরোজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সোহাগ এখন চট্টগ্রামে মস্ত বড় সাংবাদিক চট্টগ্রামের রাশমনি ঘাট নিঝুম পার্কে এক মালিকের বিরুদ্ধে তিন মালিক কে হয়রানির অভিযোগ। পতেঙ্গা মাইজপাড়ায়  অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ চট্টগ্রামে বিএসটিআই সনদহীন তেলের গোডাউনে অভিযান, জব্দ হাজার লিটার ভোজ্যতেল সাংবাদিক উন্নয়ন পরিষদ ( JDC ) র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন।

চন্দনাইশে ১ কর্মরত সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি।

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি: নয়ন দাশ:- চট্টগ্রামের চন্দনাইশে এক সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযুক্তরা হলেন দোহাজারী পৌরসভার দিয়াকুল নতুন পাড়ার বাসিন্দা ১/ সুভাষ দাশ পিতা – সুধীর দাশ, ২/ রনজিত দাশ পিতা – মন্দ্রির দাশ, ৩/ রাজু দাশ পিতা- সোনারাম দাশ। জানা যায়, চট্টগ্রামের এক সাংবাদিক দিলীপ কান্তি নাথ নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদ প্রকাশ করার পর থেকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকার বাসিন্দা, দৈনিক আলোচিত প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি নয়ন দাশ কে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে ফেসবুকে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যাক্তি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের সঙ্গে শত্রুতা পোষণ করেন। পরে ৫ মার্চ রাত ১১টা ৫০ মিনিটের দিকে সাংবাদিক নয়ন দাশ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার পথে দিয়াকুল নতুন পাড়া এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে মারধর ও হত্যা করার হুমকি দেয় এবং কেন তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে গালিগালাজ করে। তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির নিউজ করলে অভিযুক্তরা সুযোগ পেলে মারধর করে হত্যাসহ প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ঘটনার পর ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক নয়ন দাশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা