• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
নির্বাহী সম্পাদক হলেন মোঃ আব্দুল মালেক সুমন প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের প্রকাশ্য চ্যালেঞ্জ সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার সত্য উদঘাটনে মাঠে নেমেছে সাংবাদিক উন্নয়ন পরিষদ কসবায় আতঙ্কের আরেক নাম — “স্টেশনের লোকমান ও ইন্ডিয়ার রাজু” চক্র বাঁশখালী থানার আন্তরিকতায় সাংবাদিক আবু ছিদ্দিকের সাধারণ ডায়েরী রুজু :অপপ্রচারের বিরুদ্ধে মর্যাদা রক্ষা । সাংবাদিক মোহাম্মদ আবু ছিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: জিডি না নেওয়া, প্রশাসনের উদাসীনতা ও সাংবাদিক উন্নয়ন পরিষদের শক্ত প্রতিবাদ- ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত  সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় “ একটু ২৪ সালটা সামনে রাখুন “

সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

সাংবাদিক সমাজের অধিকার নিশ্চিত ও উন্নয়ন কল্পে জাতীয় সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে চট্টগ্রামের সুবিধা বঞ্চিত শিশু উন্নয়ন সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের ব্যবস্হাপনায় শিশু মেহমানদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি তে সুবিধা বঞ্চিত শিশু ও কিশোরদের এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর সভাপতিত্বে ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো : কামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম রানা, ওয়ার্ড তাতী দলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক সংবাদ সংযোগ চট্টগ্রাম ব্যুরো প্রধান জহিরুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ এমরান অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা মিথি, উপদেষ্টা আয়েশা সিদ্দিকা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা আমাদের মতো মানুষ। তাদের আন্তরিক সহায়তা ও ভালোবাসায় এগিয়ে এলে তারাও সবার মতোই ভবিষ্যৎ হয়ে ওঠবে। সুন্দর আগামী তাদের জন্য অপেক্ষা করছে, শুধু তাদের একটু সহযোগিতা করলেই তারা এগিয়ে যাবে। তাই উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সমাজের সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা বলেন, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক উন্নয়ন ও অগ্রগতিতে সবসময়ই সাংবাদিক উন্নয়ন পরিষদ পাশে থাকবে এবং এগিয়ে যাওয়ার পথে সহযোগী হিসেবে কাজ করবে।

আলোচনা সভা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিশিষ্ট সাংবাদিক আইয়ুব আলীর আশু রোগমুক্তি কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস এম মিজান উল্লাহ।
সবশেষে সকলে একসাথে ইফতার আয়োজনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা